Saturday, May 16, 2026

এবার বাংলার ১টি-সহ রাজ্যসভার ৬ আসনে উপনির্বাচন, দিন ঘোষণা কমিশনের

Date:

Share post:

বিধানসভা উপনির্বাচনের পরে এবার রাজ্যসভায় উপনির্বাচন। পশ্চিমবঙ্গ একটি-সহ ৪ রাজ্যের মোট ৬ রাজ্যসভা আসনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ২০ ডিসেম্বর রাজ্যসভার ৬ আসনে উপনির্বাচন (ByElection)। গণনাও ওই দিন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন জহর সরকার। সেই জায়গায় তৃণমূল (TMC) কাকে প্রার্থী করবে সেটা এখনও জানানো হয়নি।

কমিশন জানিয়েছে,
• ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিতে পারবেন
• ওই দিন বিকেল ৫টা থেকেই গণনা
• মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১০ ডিসেম্বর
• মনোনয়ন পত্রের স্ক্রুটিনি ১১ ডিসেম্বর
• মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

সম্প্রতি ৬ সাংসদ ইস্তফা দেওয়ায় আসনগুলি ফাঁকা হয়েছে। ৬ আসনের মধ্যে বাংলা, ওড়িশা ও হরিয়ানার একটি করে আসন ও অন্ধ্রের ৩ রয়েছে। ২০২৬-এর ২ এপ্রিল আসনের মেয়াদ রয়েছে।

২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে জেতার পরে প্রসার ভারতীর প্রাক্তন CEO জহর সরকারকে (Jahar Sarkar) রাজ্যসভায় পাঠায় তৃণমূল। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর। এই পদে শাসকদল কাকে প্রার্থী করে সেটাই দেখার।

আরও পড়ুন- অপ্রয়োজনীয়! দলীয় ‘সিদ্ধান্ত-বিরোধী’ হুমায়ুনকে এড়িয়ে যাওয়ার নিদান কুণালের

 

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...