Friday, May 15, 2026

ভারত-ভুটান নদী কমিশন গঠনে কেন্দ্রে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ বিমানের

Date:

Share post:

ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে সর্বদলীয় প্রতিনিধি দল অবিলম্বে পাঠানোর উদ্যোগ নিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন।পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে এব্যাপারে উদ্যোগী হতে তিনি নির্দেশ দেন। বিধানসভার দৃষ্টি আকর্ষণ পর্বে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুমন কাঞ্জিলাল বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভুটানের নদীর জলে শুধু রাজ্যে প্লাবন তৈরি হচ্ছে তাই নয়। ঐ সব নদীর জলে ডলোমাইটের পরিমাণ অত্যাধিক বেশি। সেই নদীর জল বাংলায় ঢুকছে এবং দূষিত জলের কারণে উত্তরবঙ্গের বিস্তৃর্ণ এলাকা বিপদের মুখে পড়ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বা বিজেপি শিবিরের কোনও হেলদোল নেই।

বিরোধী দল নেতার সম্মতি ক্রমে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিলেও এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখাচ্ছে না।তৃণমূল বিধায়কের বক্তব্য শুনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে আবারও এব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এও জানিয়েছেন, যদি এরপরও বিজেপির কেউ কেন্দ্রের কাছে যেতে রাজি না হয় তাহলে শাসক দলের বিধায়কদের একটি প্রতিনিধিদল বিষয়টি নিয়ে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। তারপর তারাই যেন কেন্দ্রের দ্বারস্থ হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...