Sunday, February 1, 2026

জাতীয় দলে ফিরতে শামিকে পাশ করতে হবে বিসিসিআই-এর একাধিক শর্তে : সূত্র

Date:

Share post:

ভারতীয় দলে কবে ফিরবেন মহম্মদ শামি? এই প্রশ্নই এখন ঘুরে বেরাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সদ্য ঘোরোয়া ক্রিকেটে ফিরেছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। রঞ্জিট্রফিতে বল হাতে দাপট দেখাচ্ছেন শামি। এখন খেলছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। আর জানা যাচ্ছে, শামির টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন নির্ভর করছে অনেক শর্তের ওপর দাঁড়িয়ে। যেই শর্ত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই সূত্রের খবর।

জানা যাচ্ছে, তারকা পেসারকে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে। সেগুলো পূরণ করতে পারলে তবেই ফের দেশের জার্সিতে খেলতে পারবেন বঙ্গ পেসার। এই মুহুর্তে মুস্তাক আলিতে খেলছেন শামি। জানা যাচ্ছে, সেই দিকে নজর রেখেছে বিসিসিআই। শুধু তাই নয় শামির ফিটনেসের ওপরও নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বোর্ড মনে করছে, ফিটনেসের ব্যাপারে শামি এখনও দুই ট্রেনারের উপর খুব বেশি পরিমাণে নির্ভরশীল। কত তাড়াতাড়ি শামি এই নির্ভরশীলতা কাটাতে পারছেন, তার ভিত্তিতেই তাঁকে জাতীয় দলে ফেরানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শামির ট্রেনার হলেন বোর্ডের স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান নীতিন প্যাটেল এবং এনসিএর ট্রেনার নিশান্ত বরদলৈ। তারাই প্রত্যেক স্পেলে বল করার পরেই শামির শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন।

এছাড়াও সম্পূর্ণ ফিট হওয়ার পাশাপাশি শামিকে ওজন কমানোরও শর্ত দিয়েছে বোর্ড।

আরও পড়ুন- আইপিএল-এ দল পাননি পৃথ্বী, মুখ খুললেন ভারতীয় ব্যাটার

spot_img

Related articles

সোমে শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা, যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য 

সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের যাতে...

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...