Thursday, May 14, 2026

আপাতত সার্ভে করবে না ট্রায়াল কোর্ট: সম্ভল মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

Date:

Share post:

সম্ভল জামা মসজিদ (Sambhal Jama Masjid) সংক্রান্ত সার্ভের কাজ নিয়ে এখনই আর এগোবে না সম্ভলের ট্রায়াল কোর্ট (Sambhal Trial Court)। হাইকোর্ট পর্যবেক্ষণ না জানানো পর্যন্ত মুখবন্ধ খামে বন্ধ থাকবে এই পর্যন্ত হওয়া সার্ভের রিপোর্টও। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সম্ভল মসজিদ মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শান্তি সম্প্রীতি রক্ষায় এই পর্যবেক্ষণ জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)।

সম্ভল ট্রায়াল কোর্টের সার্ভের নির্দেশ নিয়ে সম্প্রতি রণক্ষেত্র হয় সম্ভল জামা মসজিদ চত্বর। মন্দির ভেঙে মসজিদ তৈরির অভিযোগে মোঘল আমলের (Mughal period) এই মসজিদে সার্ভের নির্দেশ দেয় সম্ভলের নিম্ন আদালত। সার্ভে (survey) করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর অভিযোগ ওঠে। এরপরই মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় সার্ভেকে বেআইনি দাবি করে।

শুক্রবার সমজিদ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয় সম্ভল ট্রায়াল কোর্ট প্রথম শুনানিতেই সার্ভের নির্দেশ দিয়ে দেয়। তাঁদের বক্তব্য পেশের কোনও সুযোগ দেওয়া হয়নি। পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, সঠিক পথে আসতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। সেক্ষেত্রে হাইকোর্টে ট্রায়াল কোর্টের (Sambhal Trial Court) বিরোধিতা করে আবেদনের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টে যেন বিষয় আগামী তিন কর্মদিবসের মধ্যে বিষয়টি বিচারের জন্য ওঠে তার নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। সেই সঙ্গে ৮ জানুয়ারির মধ্যে বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি ফয়সালায় পৌঁছানোর নির্দেশও দেন। ততদিনে ট্রায়াল কোনও পদক্ষেপ নিতে পারবে না বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...