Thursday, May 14, 2026

আজ বিকেলেই ফেনজলের ল্যান্ডফল! ৯০ কিমি বেগে ঝড়ের সর্তকতা মৌসম ভবনের

Date:

Share post:

বদলে গেল আবহাওয়া। শক্তি বাড়িয়ে আজই স্থলভাগে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় ফেনজল (Fengal Cyclone)। আর কয়েক ঘণ্টার মধ্যেই উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, জানালো মৌসম ভবন (IMD)। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের বিক্ষিপ্ত প্রভাবে শীতের আমেজে নেমেছে বৃষ্টি (Rain)। আবহাওয়া অফিস (Weather Department) জানিয়েছে শনিবার বিকেলে আছড়ে পড়বে সাইক্লোন, এই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৯০ কিলোমিটার। জারি লাল সতর্কতা।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে ফেনজল আছড়ে পড়তে চলেছে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সাইক্লোনের প্রভাবে বাংলার উপকূলে হালকা বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাবে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে পারদ। যদিও এবারের প্রাকৃতিক দুর্যোগে বাংলায় দুর্ভোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...