Tuesday, June 16, 2026

শনির সকালে অকাল বৃষ্টি, জেলায় জেলায় শুরু ঘূর্ণিঝড়ের প্রভাব 

Date:

Share post:

বৃষ্টি ভেজা উইকেন্ডের সাক্ষী কলকাতা-সহ শহরতলি।মৌসম ভবন (IMD) জানিয়েছে এদিন বিকেলেই তামিলনাড়ুতে ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় ফেনজলের। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা মহানগরীতে মাঝেমধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। বাড়লো রাতের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছিল বঙ্গোপসাগরের গনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিলেও পশ্চিমবঙ্গে তার প্রত্যক্ষ প্রভাব নেই। তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিশেষ করে উপকূলে বৃষ্টির বেগ তুলনামূলক বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ বাধাপ্রাপ্ত হয়েছে। এদিকে শুক্রবার রাত থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ঘূর্ণিঝড়ের জেরে আপাতত শীতের আমেজ উধাও। হাওয়া অফিস জানিয়েছে এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রির কাছাকাছি বেড়েছে শহরের রাতের তাপমাত্রা। যদিও দিনের পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে।


Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...