Sunday, March 15, 2026

গোষ্ঠীকোন্দলে জেরবার! ত্রুটি শুধরে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? প্রশ্ন ওয়ার্কিং কমিটির বৈঠকে

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক ত্রুটি শুধরে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে শতাব্দীপ্রাচীন দল কংগ্রেস? প্রশ্ন উঠে গেল খোদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই৷ শুক্রবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বারবারই ঘুরেফিরে আসে দলের গোষ্ঠীকোন্দল, সাংগঠনিক ত্রুটিবিচ্যুতির প্রসঙ্গ৷

গুরুত্বপূর্ণ ভোটের আগে দলের প্রথম সারির নেতারা যেভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করেছেন, পরস্পরের সঙ্গে অসহযোগিতা করেছেন, তার জেরে দলের বিপর্যয় এড়ানো কঠিন ছিল বলে মত কংগ্রেস ওয়ার্কিং কমিটির৷ বারবারই দলের নেতাদের একজোট হয়ে লড়াই করার কথা বলেছে কংগ্রেস হাইকমান্ড, তারপরেও কাজের কাজ কিছুই হয়নি৷

মহারাষ্ট্র এবং হরিয়ানা দুটি রাজ্যের ভোটের আগেই দেখা গিয়েছে দলের প্রথম সারির নেতাদের প্রবল গোষ্ঠীকলহ৷ এর জেরেই সাংগঠনিক দিক থেকে ক্রমশ দুর্বল হয়েছে শতাব্দীপ্রাচীন দল, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভোটবাক্সে। বৈঠকে এবিষয়ে একমত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷ সাংগঠনিক ত্রুটি, গোষ্ঠীকোন্দল দূর করতে না পারলে যে দলের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব, এককথায় মেনে নিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ বর্ষীয়ান নেতা-নেত্রীরা৷ এই প্রসঙ্গেই দল সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে যে কোনও রাজ্যের বিধানসভা ভোটের অন্তত এক বছর আগে থেকে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সংগঠন গোছানোর প্রস্তুতি নেওয়া হবে৷ যদিও এসবের পরেও প্রশ্ন থাকছে, দলের নীতি নির্ধারক সর্বোচ্চ কমিটির সিদ্ধান্ত মেনে কি আগামিদিনে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামতে পারবেন রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতারা?

আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় খবর! নতুন প্ল্যান আনছে মোদি সরকার

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...