Tuesday, June 23, 2026

নন্দীগ্রামে বড়সড় সাফল্য, সমবায় নির্বাচনে বোর্ড গঠনের পথে তৃণমূল

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য তৃণমূলের। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। মোট আসনসংখ্যা ৪৪ টির মধ্যে নির্বাচনের ফল প্রকাশ হতেই সবুজ ঝড় লক্ষ্য করা যায়। ৪৪টি আসনের মধ্যে তৃণমূল পায় ২২টি।

তৃণমূলের দাবি, ব্যাঙ্ক নমিনি তৃণমূলের তরফে থাকায় ওই সমবায়ে বোর্ড গঠন করবে তৃণমূলই। যা নন্দীগ্রামে তৃণমূলের এক বড়সড় সাফল্য বলা চলে। সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান,  ব্যাঙ্ক নমিনি আমাদের রয়েছে। তাই ওই সমবায়ে আমরাই বোর্ড গঠন করব। নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছেন বিজেপির দ্বারা উন্নয়ন সম্ভব নয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...