Tuesday, February 17, 2026

দেখা দুই বন্ধুর, জোর করেই কাম্বলির হাত ছাড়ালেন সচিন, ভাইরাল ভিডিও

Date:

Share post:

দুজনের ক্রিকেটের শুরু একেই সঙ্গে। রমাকান্ত আচরেকরের কোচিং থেকে জাতীয় দল। একই সঙ্গে শুরু দু’জনের । তাদের বন্ধুত্বের কথা আজও মধুর। কিন্তু সময়ের কালে একজন ক্রিকেট থেকে হারিয়ে গেলেও, আরেকজন হয়েছে কিংবদন্তি। যাদের কথা বলা হচ্ছে তারা হলেন সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি। এককালের বন্ধুত্ব সবার মুখে মুখে থাকলেও, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বে খানিক চিড় ধরেছে। তবে এখনও পরস্পরের সঙ্গে দেখা হলে আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই। আর সেই দৃশ্যই যেন মঙ্গল্বার আবার দেখা গেল। বন্ধু সচিনকে দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন কাম্বলি।

কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন সচিন-কাম্বলি। সেখানেই দেখা গেল সচিন-কাম্বলির সাক্ষাৎ। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবি দেখা যাচ্ছে, তাতে বয়সের ভারে যেন কাবু কাম্বলি। গাল ভর্তি সাদা দাড়ি। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখান সচিন। আর তখনই বন্ধু সচিনের হাত শক্ত করে ধরেন ছোটবেলার বন্ধু। সেহাত যেন আর ছাড়তেই চাইছেন না। একপ্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসেন লিটল মাস্টার। এই ছবি নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের অনেকেরই দাবি, কাম্বলির আচরণ খানিকটা যেন অপ্রকৃতিস্থ। জানা যাচ্ছে, অনুষ্ঠানে গানও গান কাম্বলি। যা শুনে হাততালি দেন সচিন।

আরও পড়ুন- অনুশীলনে পায়ে ব্যান্ডেজ বিরাটের, অ্যাডিলেড টেস্টে খেলবেন কোহলি ?


spot_img

Related articles

বিয়ের কার্ড ফাঁস, উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে সাতপাক ঘুরবেন বিজয়-রশ্মিকা

জল্পনা সত্যি হল, অনুরাগীদের মনের আশা পূর্ণ করে এবার রিয়েল লাইফে ঘর বাঁধতে চলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয়...

ডায়াবেটিক পেশেন্টকে চাকরি দেওয়া যাবে না কেন, রেলমন্ত্রিত্বেও মানবিক মমতা

রাজ্যজুড়ে এসআইআর আবহ আর বিধানসভা নির্বাচনের চর্চার মাঝে হঠাৎ করে সোমবার সন্ধ্যা থেকে আলোচনার শিরোনামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

নাবালক সন্তানের অগ্রাধিকার নিয়ে নজিরবিহীন পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের 

দাম্পত্যে বিচ্ছেদ, তারপর নাবালক সন্তানের দায়িত্ব যাবে কার কাছে? এতদিন ধরে চলে আসা চিরাচরিত নিয়ম নিয়ে বড় পর্যবেক্ষণ...

নজরে নবান্ন, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মমতা

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly ssembly Election) যেকোনও সময় ঘোষণা হতে পারে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...