Sunday, May 17, 2026

ইসরোতেই ভরসা ইউরোপের! সূর্য রহস্যের সন্ধানে মহাকাশে পাড়ি দিল প্রোবা-৩

Date:

Share post:

ঐতিহাসিক মুহূর্ত। বৃহস্পতিবার ইউরোপীয় স্পেস এজেন্সির সৌরপর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহকে নিয়ে ইসরোর ওয়ার্কহর্স রকেট পিএসএলভি-সি৫৯/প্রোবা-৩ রওনা দিল।

গতকাল, বুধবারই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল প্রোবা-৩। কিন্তু যান্ত্রিক ত্রুটির জেরে তা হয়নি।

‘প্রোবা-৩’ ইসরোর বাণিজ্যিক মিশন। এই মিশনের মাধ্যমে সূর্যের রহস্য অনুসন্ধান করা হবে। আর ‘প্রিসিশন ফর্মেশন ফ্লাইং’-র পরীক্ষা করা হবে সেই মিশনের মাধ্যমে।

‘প্রোবা-৩’ মিশনে দুটি স্যাটেলাইট রয়েছে। দুটি মহাকাশযান (করোনাগ্রাফ এবং অকুলটার) একসঙ্গে উড়েছে। প্রায় ১৮ মিনিট যাওয়ার পরে ৫৫০ কিলোগ্রামের ‘প্রোবা-৩’ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে পিএসএলভি। প্রাথমিক কক্ষপথে পৌঁছে পরে দুটি স্যাটেলাইট ১৫০ মিটারের ব্যবধানে এগিয়ে যাবে। ওই স্যাটেলাইট দুটি এমনভাবে যাবে, যাতে সূর্যের ‘সোলার ডিস্ক’-কে ঢেকে দেবে অকুলটার। আর তখন সূর্যের করোনা এবং সূর্যের আশপাশের পরিবেশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে করোনাগ্রাফ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...