Thursday, May 21, 2026

ডাবল ইঞ্জিন সরকার মানেই ডাবল বিপর্যয়, হাসপাতালের লিফট ভেঙে প্রসূতির মৃত্যুতে আবার প্রমাণ করল যোগীরাজ্য

Date:

Share post:

গত মাসেই যোগীরাজ্যের হাসপাতালে ১০ নবজাতক আগুনে ঝলসে মারা গিয়েছিল। তারপর ফের যোগীরাজ্যের আর এক হাসপাতালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লিফট (elevator) ভেঙে মৃত্যু হল এক প্রসূতি মায়ের (pregnant lady)। এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল, ডাবল ইঞ্জিন সরকার মানেই ডাবল বিপর্যয়। শুক্রবার উত্তর প্রদেশের মিরাটের (Meerut) এক হাসপাতালে এই নির্মম ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এভাবেই নিশানা করা হল বিজেপিকে।

তৃণমূল কংগ্রেসের বার্তা, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেই সবথেকে বেশি আনন্দ পায় বিজেপি পরিচালিত যোগী সরকার। গত মাসে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে ১০ নবজাতক আগুনে পুড়ে মারা গিয়েছিল। এবার মিরাটের ক্যাপিটাল হাসপাতালে (Capital Hospital, Meerut) লিফট ভেঙে এক মা প্রাণ হারালেন। এগুলো দুর্ঘটনা নয়, এই মৃত্যুগুলো সরকারের অবহেলার কারণে হওয়া নাগরিক খুন।

অস্ত্রোপচারের পর বেডে দেওয়ার সময় লিফট ভেঙে মৃত্যু হয় প্রসূতি মায়ের। শুক্রবার সকালেই তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। তারপর অপারেশন থিয়েটার থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের সময় ওই দুর্ঘটনা ঘটে। ওই মহিলাকে স্ট্রেচারে করে নীচে নামানোর সময় লিফটের বেল্ট ছিঁড়ে পড়ে যায়। এর ফলে মাথায় গুরুতর আঘাত পান ওই মহিলা। দ্রুত চিকিৎসা শুরু করেও লাভ হয়নি, মৃত্যু হয় মহিলার। জন্যেই মাতৃহারা হয় শিশুটি।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। লিফটে আটকে পড়া কর্মীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। লিফট খুলে তাঁদের বের করে আনা হয়। ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছায়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে, চিকিৎসক ও কর্মীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। হাসপাতালের ১৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। ক্যাপিটাল হাসপাতালটি সিল করে দেয় পুলিশ ও প্রশাসন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...