Wednesday, May 20, 2026

আলিপুরের গেস্ট হাউসে মহিলা ব্যাঙ্ক কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

ফের রহস্যনৃত্যু শহরে। খাস কলকাতায় মহিলার রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। রাতভর নিখোঁজ ছিলেন তিনি। আলিপুরের গেস্ট হাউস থেকে ওই মহিলা ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। চেতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রমণা মণ্ডল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মী ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ চেতলার এক হোটেলে আসেন শ্রমণা মণ্ডল নামের সেই ব্যাঙ্ক কর্মী৷ শনিবার বেলা ১১টা নাগাদ হোটেল চেক আউটের সময় তার কোনও সাড়া পাওয়া যায়নি। তখন হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে৷জানা গিয়েছে, শ্রমণার বাড়ি কসবায়৷ মূলত পোকা মরার বিষ খেয়েছেন বলেই দাবি হোটেল ম্যানেজার সোমনাথ শাসমলের৷পুলিশ তদন্ত করছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...