Wednesday, June 24, 2026

KIFF: সত্যজিৎ – ঋত্বিক- মৃণালের আলোয় নিস্প্রভ তপন! উত্তর খুঁজল সিনে উৎসব

Date:

Share post:

কিংবদন্তি পরিচালক তপন সিনহা (Tapan Sinha) কি তাঁর কর্মজীবনে প্রাপ্য সম্মান পেয়েছিলেন? ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (30th Kolkata International Film Festival) শেষ লগ্নে রবীন্দ্রসদন জুড়ে এই প্রশ্নই ঘোরাফেরা করল শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পরিচালক অশোক বিশ্বনাথন, প্রাবন্ধিক শঙ্কর লাল ভট্টাচার্য, সিনে বিশ্লেষক- লেখক অমিতাভ নাগ, পরিচালক রাজা সেন, চিত্র সমালোচক শিলাদিত্য সেন। কালজয়ী পরিচালক তপন সিনহা তাঁর কর্মজীবনে সেভাবে বিজ্ঞাপিত হননি। বাঙালি কি সত্যজিৎ – ঋত্বিক- মৃণালের আলোয় কিছুটা বিস্মৃতিতে রাখতে চেয়েছে আতঙ্ক পরিচালককে? উপস্থিত বক্তারা সকলেই একমত, তৎকালীন রাজরোষ আর রাজনীতির শিকার সময়ের থেকে এগিয়ে থাকা বাঙালি পরিচালক তপন সিনহা। তাই মিডিয়ায় নজর থেকেও অনেকটাই ব্রাত্য এই কিংবদন্তি।

ছায়া ও ছবিতে যে কথা বলা যায় সেটাই সিনেমা। এমন ভাবনাকে চিরকাল প্রাধান্য দিয়েছেন বাংলা সিলভার স্ক্রিনের ‘তপন’। আলাদা কোনও দর্শনের পরিপন্থী নন, দর্শন যেভাবে দর্শক আত্মস্থ করেন সেটাই তাঁর ছবির উপজীব্য। সত্যজিৎ রায় (Satyajit Ray)যে কলকাতা ট্রিওলজি করেন, তার সূচনা কিন্তু তপন সিনহা ‘আপনজন’ দিয়েই করে দিয়েছিলেন। কিন্তু সিনেমার আর্ট বা কালচার নয়, মানুষের কঠিন- চ্যালেঞ্জিং বাস্তবকে পর্দায় তুলে ধরতে পারা এক ব্যতিক্রমী পরিচালক হিসেবে সত্যিই অনন্য তপন সিনহা। অথচ কাজের একক বৃত্তে নিজেকে গুটিয়ে রাখা এই কিংবদন্তিকে নিয়ে আর্কাইভ বা চর্চায় বরাবরই আগ্রহ কম বাঙালির। যদিও তিরিশ-তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেভাবে তাঁকে নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে তা যথেষ্ট প্রশংসনীয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...