Wednesday, May 13, 2026

এবার গৃহবন্দি চঞ্চল চৌধুরী, সমালোচনার মাশুল!

Date:

Share post:

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তার শাস্তি অনিবার্য। শাস্তির মুখে পড়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmay Das)। তবে এবার সব সীমা অতিক্রম করে অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতাদের রোশের মুখে প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। একেবারে বিমান থেকে নামিয়ে তাকে গৃহবন্দী করল অন্তর্বর্তী সরকারের সেনা।

সম্প্রতি বাংলাদেশে চঞ্চলের একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় ভারতের এক সাংবাদিকের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় তা নিয়ে সমালোচনা করা হয়। তুলে ধরা হয়, হাসিনা সরকারের পতনের সময় ছাত্র আন্দোলনে নীরব ছিলেন এই অভিনেতা। কার্যত মিডিয়া ট্রায়ালেই অভিযুক্ত করা হয় চঞ্চলকে। এরপরই বুধবার আচমকা নিউইয়র্ক (New York) যাওয়ার পথে তাঁকে প্লেন থেকে নামিয়ে দেয় বিএনপির (BNP) কিছু নেতা ও বাংলাদেশ সেনা (Bangladesh Army)। তাঁকে বাড়িতে পাঠিয়ে গৃহবন্দী (house arrest) রাখা হয়।

অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মূলত বাংলাদেশে চলতি অব্যবস্থা নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে। একদিকে ভারতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল। অন্যদিকে ভারতীয় সাংবাদিকের সঙ্গে ছবি প্রচারিত হওয়া। এরপরই তাকে গৃহবন্দি করার সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে বিভিন্ন সূত্রে দাবি চঞ্চল নিজের দেশে নিরাপদেই রয়েছেন।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...