Thursday, May 14, 2026

সুন্দরবনের বাঁধ মেরামতির সঙ্গেই কর্মসংস্থান, বিধানসভায় জানালেন মানস

Date:

Share post:

একদিকে সুন্দরবনের বিপজ্জনক বাঁধ মেরামত হবে, অন্যদিকে বাঁধের ধারেই হবে কর্মসংস্থান। বিধানসভায় প্রশ্নোত্তর পড়বে জানালেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Maanas Bhuniya)। রাজ্য সরকারের বিশেষ কর্মসূচিতে আন্তর্জাতিক প্রযুক্তিবিদদের সাহায্যে সুন্দরবনের (Sunderban) বিপজ্জনক নদীবাঁধ মেরামতি নিয়ে বিধানসভার শেষদিনের অধিবেশনের তথ্য পেশ করেন সেচমন্ত্রী।

সুন্দরবন অঞ্চলের বিপজ্জনক নদী বাঁধ সুরক্ষায় বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় একটি সার্বিক পরিকল্পনা রূপায়ণ রাজ্য সরকারের বিবেচনাধীন। পরিবেশবান্ধব নদী বাঁধ নির্মাণের লক্ষ্যে গত অগাস্ট মাস থেকে একাধিকবার আন্তর্জাতিক প্রযুক্তিবিদদের সাথে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন বাঁধ পরিদর্শন ও তার প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের পরামর্শ ও রাজ্য সরকারের অন্যান্য বিভাগ গুলি যেমন বনবিভাগ, সুন্দরবন বিষয়ক বিভাগ, জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ ইত্যাদিদের সাথে আলোচনা সাপেক্ষে এবং আয়লা বাঁধ নির্মাণের অভিজ্ঞতার উপর নির্ভর করে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পুনর্নির্মাণের সার্বিক পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরো বলেন নদী বাঁধ নির্মাণের সাথে সাথে বাঁধের ধারে ম্যানগ্রোভ (mangrove) বৃক্ষরোপণ, কৃষিকাজ ও মৎস্য চাষের উন্নতির মাধ্যমে জীবিকা অর্জনের ব্যবস্থা করাও এই পরিকল্পনার একটা অংশ। উপরিউক্ত পদ্ধতিতে প্রাথমিক পরিকল্পনা রিপোর্ট তৈরির পর রাজ্য মন্ত্রিসভা এই প্রস্তাবের উপর গত ৬ মার্চ ২০২৪ তারিখে তার অনুমোদন দিয়েছে বলেও মন্ত্রী জানান। এই পদ্ধতিতে প্রাথমিক পরিকল্পনা রিপোর্ট কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাফেয়ার অর্থাৎ ডিইএ (DEA) বিভাগে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার জন্য। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে এই ব্যাপারে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করার কাজ শুরু হবে। প্রাথমিক পরিকল্পনা রিপোর্ট অনুযায়ী প্রকল্পের অনুমতি ব্যায় ৪১০০ কোটি টাকা । এর মধ্যে বাঁধের নির্মাণের আনুমানিক খরচ ২০৫০ কোটি টাকা বিবেচনা করা হয়েছে বলে মানস বাবু জানান।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...