Tuesday, May 12, 2026

কেষ্টপুরের ফ্ল্যাটে তরুণীর ফাঁস লাগানো দেহ, ‘সম্পর্কের টানাপোড়েনে’ আটক যুবক!

Date:

Share post:

কেষ্টপুরের আবাসনের ফ্ল্যাটে তরুণীর রহস্য মৃত্যু ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে এক সন্দেহভাজন যুবককে আটক করলো বাগুইআটি (Baguiati) থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পরিচয় এর সূত্র ধরে গ্রেপ্তার হয় যুবক। প্রাথমিক তদন্তে অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়ে থাকতে পারে তরুণীকে।

শুক্রবার বিকালে কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর আবাসন থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ায়। বিউটি পার্লারের (beauty parlour) কর্মী অভিষিক্তা দে স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শুক্রবার দুপুর থেকে স্ত্রী ফোন না ধরায় স্বামী বুদ্ধদেব দ্রুত ঘরে ফিরে আসেন এবং স্ত্রীর গলায় ফাঁস লাগানো দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ফ্ল্যাটে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। তাঁদের সন্তান বাবা-মায়ের চাকরির কারণে ঠাকুমা দাদুর কাছে অন্যত্র থাকত। প্রতিবেশীরা তাঁদের ঘরে তেমন কারো যাতায়াতের খবর দিতে পারেননি। এরপরই তরুণীর মোবাইল ঘেঁটে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্রে ফেসবুকের বন্ধু মুড়াগাছার কৌশিক সাহাকে শুক্রবার রাতেই আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালানো হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কৌশিকের সঙ্গে কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিষিক্তা।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...