Thursday, June 4, 2026

‘এক ডাকে অভিষেক’-এ মুশকিল আসান! কৃষকের আঁধার ঘরে জ্বলল আলো

Date:

Share post:

যে হেল্প লাইন তিনি চালু করেছিলেন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের জন্য। সেটাতেই এখন ফোন করে সমস্যা জানান সারারাজ্যের মানুষ। সুরহাও মিলছে। এবার তৃণমূল (TMC) সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benerjee) ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করায় আলো জ্বলল কোচবিহারের তুফানগঞ্জের ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের কৃষক পরিবারে।

দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন কৃষক জগবন্ধুর স্ত্রী শিপ্রা দাস। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব কৃষক। বিদ্যুতের বিলও মেটাতে পারেননি। ফলে জগবন্ধুর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়। চলতি বছরের শুরুর দিকে মারা গিয়েছেন জগবন্ধুর স্ত্রীও। বিপাকে পড়ে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেন তিনি। আর তার পরেই ম্যাজিক। রাতারাতি বাড়িতে দেওয়া হল বিদ্যুৎ সংযোগ। জানানো হল তাঁর বকেয়া বিদ্যুতের বিলও মিটিয়ে দেওয়া হয়েছে।

আরও খবর: মেলেনি প্যারোলে মুক্তি, অভিমানে জেলেই অনশনে অর্ণব দাম

জগবন্ধু জানান, স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হাতে একেবারে টাকা না থাকায় তিনি বকেয়া বিদ্যুতের বিল মেটাতে পারেননি। তাঁর ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় তিনি আশা নিয়ে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেন তিনি। সমস্যার সমাধান হয়। তাঁর বাড়িতে গিয়ে দেখাও করেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১ ব্লকের সভাপতি সিদ্ধার্থ মণ্ডল। বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফিয়ে আসায় খুশি কৃষক পরিবার। অকুণ্ঠ ধন্যবাদ জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Benerjee)।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...