Friday, June 26, 2026

বেঙ্গালুরুতে বাঙালি তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার, অভিযুক্তেরও চরম পরিণতি!

Date:

Share post:

বেঙ্গালুরুতে (Bengaluru) বাঙালি তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার। অভিযুক্তর বঙ্গ যুবকের ঝুলন্ত দেহ মিলল ঘটনাস্থলের কিছু দূরে। শহরের আইটিপিএল পার্কে ঘটনাটি ঘটেছে। তরুণী স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীর ওই প্রাক্তন সহকর্মী তাঁকে লাগাতার উত্যক্ত করতেন। ঘটনার দিন সন্ধে তাঁকে আবাসনে ঢুকতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। ওই রাতেই আবার আবাসন থেকে কিছুটা দূরে অভিযুক্ত যুবকেরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

বয়স ২৬-এর মহুয়া মণ্ডল (Mahuaa Mandal) নামে ওই তরুণীর আদি বাড়ি বর্ধমানের বড়শুল গ্রামের কুমিরখোলায়। বছর সাতেক আগে বড়শুলের গোপালপুর এলাকার বাসিন্দা হরিপদ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তাঁর। একটি সাত বছরের ছেলে রয়েছে তাঁদের। বিয়ের পরই কাজের সূত্রে বেঙ্গালুরু (Bengaluru) চলে যান হরিপদ। তিন বছর আগে বেঙ্গালুরু পাড়ি দেন মহুয়াও। একটি নার্সিং কলেজে কাজে ঢোকেন। সেখানেই কাজ করত অভিযুক্ত মিঠুন মণ্ডল। অভিযোগ, মহুয়াকে কুপ্রস্তাব দেন মিঠুন। সেইসময় কলেজ কর্তৃপক্ষকে জানালে মহুয়ারই চাকরি যায় বলে জানিয়েছেন তাঁর স্বামী। পরে একটি স্কুলে অশিক্ষক পদে চাকরিতে ঢোকেন মহুয়া। হরিপদ জানান,”কলেজের ওই কর্মীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছিল। মিঠুন প্রায়ই মহুয়াকে ফোন করে বিরক্ত করত। ঘটনার পর মহুয়া ফোন নম্বর বদলে ফেলে।”

ঘটনার দিন স্থানীয় এর এক বাঙালি মহিলার সঙ্গে বাড়ি ফেরেন বাড়ি ফেরেন মহুয়া। সেই সময় মহুয়ার স্বামী ও ছেলে দুজনেই বাড়ির বাইরে ছিলেন। হরিপদের বয়ান অনুযায়ী, কাজের কারণে তাঁর বাড়ি ফিরতে দেরি হয়। ছেলে একই আবাসনের অন্য একটি ফ্ল্যাটে টিউশনি পড়তে গিয়েছিল। ”বাড়ি ফেরার সময় ছেলেই প্রথম দেহটি দেখতে পায়। আবাসনের সিঁড়িতে গলার নলি কাটা অবস্থায় দেহটি পড়েছিল। তার পেটে একাধিকবার ছুরির আঘাত রয়েছে। মুখ কাপড় দিয়ে বন্ধ অবস্থায় ছিল।” ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধেয় দুজন ব্যক্তি আবাসনে ঢোকে। মহুয়ার স্বামীকে সেই ফুটেজ দেখানো হলে এক ব্যক্তিকে মিঠুন বলে শনাক্ত করেন।

তবে তল্লাশি চালাতে গিয়ে ওই আবাসনের কিছু দূরে মিঠুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এর থেকে পুলিশের অনুমান সম্পর্কে টানাপোড়েন এই ঘটনা।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...