Friday, May 15, 2026

দীর্ঘ জটিলতার পর শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র

Date:

Share post:

দীর্ঘ জটিলতার পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরার পরই তাকে গ্রেফতার দেখানো হয় এবং আদালতে তার গ্রেফতারের নথি পেশ করে সিবিআই।জানা গিয়েছে, তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। তবে তার আইনজীবী এই গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছেন।সুজয়কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন ধরে অর্থ কেলেঙ্কারি মামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাকে নিয়ে বিতর্ক শুরু থেকেই। তদন্তকারীদের দাবি, বিভিন্ন বেআইনি লেনদেন এবং অর্থ পাচারের মামলায় তার নাম উঠে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম জড়িয়েছে।

প্রসঙ্গত, সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত না থাকলেও, ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন সুজয়কৃষ্ণ। জেল হাসপাতালের বিছানা থেকে লাল কম্বল গায়ে, মাথায় মাফলার জড়িয়ে ভার্চুয়াল হাজিরা দেন তিনি।আসলে নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাকে গ্রেফতার করেছিল। সম্প্রতি ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। এরই মধ্যে সিবিআই তাকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করে। এই অবস্থায় নতুন করে গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। সোমবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...