Thursday, May 14, 2026

ব্যাংক প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার

Date:

Share post:

কলকাতা শহরের আনাচে কানাচে তল্লাশি চালাবার পর এবার ব্যাংক প্রতারণা মামলায় কনকাস্ট স্টিলের (Concast Steel) কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবারই তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর।

মঙ্গলবার এই মামলার তদন্তে গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ED অভিযান চলে। ২০২২ সালে এসবিআই-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে এই পরিমাণটা দাঁড়ায় প্রায় ছয় হাজার কোটি টাকার কাছাকাছি। ডামি অ্যাকাউন্ট খুলে ব্যাংক জালিয়াতি করা হতো বলে অভিযোগ মিলেছে।সঞ্জয় সুরেকারের বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁর কথায় অসঙ্গতি মেলায় ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...