Thursday, May 14, 2026

দেশের ২০ শতাংশ বাড়িতে পৌঁছয়নি জল, অভিষেকের প্রশ্নে বে-আব্রু বিজেপি-রাজ্যের ব্যর্থতা

Date:

Share post:

কেন্দ্রের তথ্যই বলছে বিগত শোচনীয় ব্যর্থ মোদি সরকার। ২০১৯-এ জল জীবন মিশন প্রকল্প ঘোষণা করে ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ বছরে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। কিন্তু পাঁচ বছর শেষে দেখা যাচ্ছে, ২০ শতাংশ বাড়িতে এখনও নলবাহিত পানীয় জল পৌঁছয়নি। বিজেপিশাসিত রাজ্যগুলিই এই প্রকল্পে পিছিয়ে রয়েছে।

ডাবলইঞ্জিন সত্ত্বেও বিজেপি-রাজ্যগুলি প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে পারেনি নলবাহিত পানীয় জল।২০২৪-এর শেষে কেন্দ্রের তথ্যেই উঠে এসেছে সেই সত্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক যে নথি সামনে এনেছে, তাতে দেখা যাচ্ছে দেশের ৭৯ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছেছে। তথ্য বলছে, দেশের চার কোটির বেশি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছয়নি। সেইসব পরিবার এখনও পানীয় জলের জন্য ভরসা করে হস্তচালিত টিউবওয়েলের উপর।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন কেন জল জীবন মিশন প্রকল্পে নলবাহিত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে বিলম্ব, কী তার কারণ? কোনও বিশদ ব্যাখ্যা দিতে পারেনি কেন্দ্র। রাজ্য সরকারগুলির কোর্টে বল ঠেলেই দায় সেরেছে মোদি সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রকল্পের পরিকল্পনা, নকশা তৈরি থেকে শুরু করে বাস্তবায়নের কাজ রাজ্য সরকারই করে। কেন্দ্রের তরফে ‘অপারেশনাল গাইডলাইন’ দেওয়া হয়েছে। কিন্তু বহু রাজ্যই সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছে না। তাই পাঁচ বছরে খুব বেশি এগোয়নি প্রকল্প রূপায়ণের কাজ।
কেন্দ্রের পেশ করা তথ্যই বলছে, ২০১৯ সালে জল জীবন মিশন প্রকল্প শুরু হওয়ার আগে দেশের ১৭ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল।

গত পাঁচ বছরে ৬২ শতাংশ বাড়িতে নলবাহিত জল পৌঁছেছে। এখনও ২০ শতাংশের বেশি বাড়িতে নলবাহিত জল পৌঁছয়নি। বিজেপিশাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিশা, ছত্তিশগড় তাৎপর্যপূর্ণভাবে পিছিয়ে রয়েছে এই তলিকায়। রাজস্থানে ৪৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৩৩ শতাংশ, ওডিশায় ২৪ শতাংশ, ছত্তিসগড়ে ২০ শতাংশ বাড়িতে এখনও নলবাহিত জল পৌঁছয়নি। কেন্দ্রের তথ্যই বলছে, গোয়া, হিমাচলপ্রদেশ, পাঞ্জাবের মতো তুলনায় ছোটো রাজ্যগুলি একশো শতাংশ গ্রামীণ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পেরেছে।

এ বিষয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন রাজ্যর জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী পুলক রায়। তিনি বলেন, কেন্দ্র শুধু প্রকল্প ঘোষণা করেই দায় সেরেছে। কিন্তু প্রকল্প রূপায়ণের জন্য জলের উৎস খোঁজা, জমি জোগাড় করা, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, রক্ষণাবেক্ষণ— সবই করতে হয় রাজ্য সরকারকে। প্রকল্পের ৫০ শতাংশ ব্যয়ও রাজ্য সরকার বহন করে। কেন্দ্র কিছুই করে না, শুধু প্রকল্প রূপায়ণে বিলম্বের জন্য রাজ্যকে দায়ী করে।

 

 

 

 

 

 

 

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...