Monday, May 18, 2026

অসাধ্য সাধন করতে চলেছে ভারতীয় জওয়ানরা, মহাকাশে সেনাঘাঁটি গড়বে ভারত

Date:

Share post:

এবার আরও এক ধাপ এগিয়ে অসাধ্য সাধন করতে চলেছে ভারতীয় জওয়ানরা। মহাকাশে সেনাঘাঁটি গড়বে ভারত। অনেক সেনা, কম্যান্ডো, অস্ত্রশস্ত্র ও অবশ্যই একজন সেনাপতি। ৫৩ স্যাটেলাইট, স্পেস কন্ট্রোল অ্যান্ড লঞ্চিং কম্যান্ড সঙ্গে স্পেস রিজার্ভ ইউনিট এবং আরও হয়তো ইউনিক কিছু। দিন কয়েক আগেই এই প্রসঙ্গে আর্মি হেড-কোয়াটার্সে একটা তথ্যপূর্ণ প্রেজেন্টেশন দিয়েছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স।

শুধু এই সেনাঘাঁটির জন্য ৫২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত। এর অধিকাংশই নজরদার স্যাটেলাইট। নির্দিষ্ট দায়িত্ব দিয়ে কয়েকটি কমিউনিকেশন স্যাটেলাইটও পাঠানো হবে। এদেরকেই যদি সেনা ধরে নেওয়া যায়, তবে সেনাপতি হবে কে? জানা গিয়েছে, U-থ্রি-সি ক্যাটেগরির স্যাটেলাইট, যা মূলত প্রতিরক্ষার কাজেই মহাকাশে পাঠানো হয়ে থাকে। এখনও পর্যন্ত বিশ্বের বড় বড় একাধিক দেশ যেমন, আমেরিকা, চিন, রাশিয়া নিজেদের এই সেনাপতি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়ে দিয়েছে। এবার ভারতও সেই পথে এগোচ্ছে।

থাকছে ক্রিউ অ্যান্ড কন্ট্রোল কম্যান্ড। প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র এখানেই মজুত রাখা যাবে। এবং মহাকাশে ভারতের সমস্ত অ্যাসেটকে আগলে রাখার ভার এই কন্ট্রোল কম্যান্ডের উপরই থাকবে। উল্লেখ্য, ইসরো, ডিফেন্স স্পেস এজেন্সি, ডিআরডিও, মিলিটারি ইনটেলিজেন্স সহ একাধিক সংস্থা ভারতের এই সামরিক স্বপ্ন পূরণে নেমে পড়েছে।

 

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...