Tuesday, June 9, 2026

আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার সংসদ চত্বর, রাহুলের ধাক্কায় মাথা ফাটল বিজেপি সাংসদের!

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে বেনজির দৃশ্য সংসদ ভবন (parliament premises) চত্বরে। আম্বেদকার ইস্যু নিয়ে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কিতে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় মকর দ্বারের সামনে। অভিযোগ, বিরোধী সাংসদরা মকরদ্বার আটকে বিক্ষোভ দেখানোর সময় বিজেপি সাংসদরা (BJP MP’s) জোর করে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন। বাকবিতণ্ডা গড়ায় ধস্তাধস্তি পর্যন্ত। শুধু তাই নয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বলে অভিযোগ।

এদিন অধিবেশন শুরুর আগে আম্বেদকর ইস্যুতে বিরোধী ও সরকারের মধ্যে সংঘাত সংঘর্ষে পরিণত হয়। বিরোধীদের দাবি, আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমনকী শাহের ইস্তফাও দাবি করছে বিরোধী শিবির। বিরোধী সাংসদদের বিক্ষোভের মাঝে বিজেপি সাংসদরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই দু পক্ষের হাতাহাতিতে রক্ত ঝরে বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর। তিনি অভিযোগের আঙুল তুলছেন রাহুল গান্ধীর দিকে। বিজেপি সূত্রের দাবি, রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। মুকেশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর মিলেছে।

এই ঘটনায় কংগ্রেসের (Congress) দাবি, মকর দ্বারের সামনে রাহুল গান্ধী-সহ বিরোধীরা বিক্ষোভ দেখানোর সময় প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) উদ্দেশ্য করে কটূক্তি করেন বিজেপি সাংসদরা। তারপরই হাতাহাতি শুরু হয়ে যায়। প্রতাপ সারেঙ্গীর সঙ্গে পরে রাহুল দেখা করেছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাহুল গান্ধীকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন কিরেন রিজিজু (Kiren Rijiju)। সংসদের ওই ঘটনা নিয়ে গান্ধীদের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...