Tuesday, June 9, 2026

CBI-তে অনাস্থা, আরজি কর কাণ্ডে নতুন মামলা দায়ের নির্যাতিতার পরিবারের

Date:

Share post:

সিবিআই তদন্তে কোনও আস্থা নেই নির্যাতিতার পরিবারের। কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। নির্যাতিতার পরিবারের তরফে এই মামলা করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যাচ্ছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) মামলার অনুমতি দিয়ে সিবিআইকে (CBI) যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই শিয়ালদহ কোর্টে ট্রায়াল চলছে। এখনও পর্যন্ত পঞ্চাশ জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে আদালত। আগামী শুক্রবার থেকে অভিযুক্ত সঞ্জয়ের কথা শুনবেন বিচারপতি। তার আগেই বৃহস্পতিবার নয়া মামলা হল কলকাতা হাইকোর্টে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি (CBI) যে তদন্ত করছে তাতে তাঁদের আস্থা নেই। তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে নিহত চিকিৎসকের পরিবার অভিযোগ করেছে। এখনই যদি আদালত হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। চিকিৎসকের পরিবারের অভিযোগ যেভাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর চার্জশিটের নামে নাটক চলছে তাতে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার এই বিষয়টি এজলাসে উল্লেখ করার কথা জানিয়েছেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...