Saturday, March 14, 2026

সরকারি আধিকারিককে চড়! রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ককে জেলের সাজা

Date:

Share post:

ক্ষমতায় থাকলে বিজেপি নেতারা সরকারি কর্মী তো দূরের কথা, আধিকারিককেও পাত্তা দেন না। নিয়ম নীতির তোয়াক্কা করলেই পড়তে হয় বিজেপি শাসকের রোষের কবলে। এরকমই এক ঘটনায় এবার কড়া আদালত। বিজেপি শাসিত রাজস্থানে (Rajasthan) প্রাক্তন বিধায়ককে সরকারি আধিকারিককে চড় মারার অপরাধে তিন বছরের জেলের সাজা দিল বিশেষ এমপিএমএলএ আদালত। যদিও এরপরেও হাইকোর্টে এই রায়ের বিরোধিতায় আবেদন করার কথা জানিয়েছেন প্রাক্তন বিধায়ক ভবানি সিং রাজাওয়াত (Bhawani Singh Rajawat)।

একটি মেরামতি সংক্রান্ত কাজ বন দফতরের ডেপুটি কনসার্ভেটর (DCF) রবি কুমার মীনা আটকে দিয়েছিলেন ২০২২ সালে। এই বাধা পেয়ে ক্রদ্ধ রাজাওয়াত নিজের অনুগামীদের নিয়ে রবি কুমারের দফতরে চড়াও হন। দাবি জানান সেই নির্মাণ কাজ দ্রুত করার নির্দেশ দেওয়ার। বাকবিতণ্ডার মধ্যেই আধিকারিককে বাম হাত দিয়ে থাপ্পড় মারেন তৎকালীন বিধায়ক রাজাওয়াত। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়। আধিকারিক নয়াপুর থানায় (Nayapur police station) অভিযোগ দায়ের করেন।

এই মামলায় সেই সময় চাপের মুখে পুলিশ রাজাওয়াতকে গ্রেফতার করে। তাঁর দশদিনের বিচার বিভাগীয় হেফাজতে জেলও হয়। তবে এবার আদালতের রায়ে তাঁর তিন বছরের জেল ও এসসিএসটি আদালত (SCST Court) ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করে। একই সাজা হয় রাজাওয়াতের সহায়ক মহাবীর সুমনেরও।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...