Friday, February 27, 2026

বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে নয়া পোশাকবিধি! মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌সে না কর্তৃপক্ষের

Date:

Share post:

পৌষ মাস জুড়ে ভক্তদের ভিড় বাড়ছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে (Vrindavan Banke Bihar temple)। কিন্তু ভক্তদের পোশাক নির্বাচনে যথেষ্ট ক্ষুব্ধ মন্দির কর্তৃপক্ষ। এবার নয়া পোশাক বিধি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌স, হাফ প্যান্ট বা রাতপোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এতে মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়। আপনারা ভদ্র পোশাক পরে আসুন। এটা আমাদের অনুরোধ।”

বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে কৃষ্ণ এবং রাধার সম্মিলিত রূপ পূজিত হয়। প্রত্যেক বছর ডিসেম্বর থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়। এটি দেশের অন্যতম বিখ্যাত মন্দির। শুধু ভিন রাজ্য নয় ভিনদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। সেখানে সবার সামনে তীর্থস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে দাবী করে পোশাক বিধি চালু করার পথে হেঁটেছে বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ। বৃন্দাবনের রাস্তা জুড়ে এই নিয়ে হোর্ডিংও দেওয়া হয়েছে।

spot_img

Related articles

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...

শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম

ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

নিয়োগে সবুজ সংকেত! নতুন ১৫ পদ সৃষ্টি, ৫১ পদ পূরণের অনুমোদন মন্ত্রিসভায়

রাজ্যের প্রশাসনিক ও নাগরিক পরিষেবা আরও জোরদার করতে বড়সড় নিয়োগের পথে হাঁটল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা...

ওড়িশা, ঝাড়খণ্ড থেকে কয়েকশো বিচারক: রাজ্যের SIR নিষ্পত্তিতে তৎপর কলকাতা হাই কোর্ট

সময়ের মধ্যে শেষ করতে হবে এসআইআর-এর লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার সমাধানের কাজ। ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে প্রথম ভোটার...