Thursday, May 14, 2026

মন্দারমণিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে ‘মামা’-র খোঁজে পুলিশ, ধৃতদের লাগাতার জেরা

Date:

Share post:

মন্দারমণির হোটলে তৃণমূল (TMC) নেতার রহস্যমৃত্যুর ঘটনায় পরিকল্পিত খুনের তত্ত্বই জোরাল হচ্ছে। সোমবার, ধৃত ২ যুবক-যুবতীকে বসিয়ে জেরা করা হয়। তাতে অবশ্য ধৃত তরুণী তৃণমূল নেতা আবুল নাসার আত্মহত্যা করেছেন বলেই দাবি করেন। কিন্তু তাঁর মামার সঙ্গে আবুল নাসার (Abul Nasar) ব্যবসায়িক শত্রুতার কথা স্বীকার করেন তাঁর সঙ্গিনী।

উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন আবুল। তাঁর স্ত্রী আমডাঙার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধান। শনিবার সকালে হোটেলের ঘর থেকে আবুলের ঝুলন্ত দেহ মেলে। পরে পুলিশ (Police) গিয়ে দেহ উদ্ধার করে। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে গিয়েছিলেন, তাঁকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে অপর এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।

মৃত আবুলের স্ত্রী সুরাইয়া পরভিনের অভিযোগ, তাঁর স্বামীকে মন্দারমণি ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। খুনের নেপথ্যে ব্যবসায়িক কারণের কথা বলেন তিনি। এদিন ধৃত দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। পুলিশ (Police) সূত্রে খবর, ধৃত যুবক একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও তদন্তকারীদের জেরার জবাব দিয়েছেন যুবতী। প্রথম দিকে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও প্রশ্নের মুখে পড়ে এক সময় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতী স্বীকার করেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর মামার সঙ্গে আবুলের ঝামেলা ছিল। এখন ধৃত যুবতীর মামার খোঁজ করছেন তদন্তকারীরা।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...