Sunday, March 15, 2026

পাণ্ডিত্য-প্রজ্ঞা প্রশ্নাতীত, অন্যতম সেরা রাষ্ট্রনায়ক: মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা মমতা-অভিষেকের

Date:

Share post:

শুধু রাজনীতিবিদ, দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নয়, বারবার চর্চিত হয়েছে তাঁর পাণ্ডিত্য, বিনয়, প্রজ্ঞা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়াণে বৃহস্পতিবার শোকোস্তব্ধ রাজনৈতিক মহল। দেশ এক মহান রাষ্ট্রনায়ককে হারাল- শোকবার্তায় জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির প্রয়াণে আমি শোকস্তব্ধ, ব্যথিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁ সঙ্গে কাজ করেছি, ওঁকে কাছ থেকে দেখেছি। ওঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা প্রশ্নাতীত। তাঁর মাধ্যমে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বজন স্বীকৃত। দেশ তাঁর অভিভাবকত্বের অভাব বোধ করবে। আমি তাঁর স্নেহ থেকে বঞ্চিত হব। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের সমবেদনা।”

মনমোহনের প্রয়াণে শোকজ্ঞাপন করে অভিষেক লেখেন, “অন্যতম সেরা রাষ্ট্রনায়ক মনমোহন সিংকে হারাল ভারত। ওঁর কৃতিত্ব শুধু প্রধানমন্ত্রিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। উনি ছিলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের নায়ক, দেশের ভবিষ্যতের রূপকার। দূরদর্শিতাই নেতৃত্বের সেরা গুণ, তাই দেখনদারি ছাড়াই নীরবে কাজ করে গিয়েছেন। ওঁর পরিবার এবং শোকার্তদের এই অপূরণীয় ক্ষতিতে সমবেদনা জানাই।”

 

আরও পড়ুন- যারা গ্র্যাফিটি বানায়, গাড়ি আটকায়, তারা কি আদৌ চিকিৎসক? হাইকোর্টে আর্জি রাজ্যের

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...