Thursday, April 30, 2026

গ্রামে ‘হায়না’র হানা! পিটিয়ে মারার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে

Date:

Share post:

পশ্চিম বর্ধমানের জঙ্গল এলাকায় প্রায়শই হেরোলের উপস্থিতি টের পাওয়া যায়। তবে এইসব এলাকায় মানুষ পশুর সংঘাত সেভাবে দেখা যায়নি কখনও। তবে এবার উত্তরপ্রদেশের মতো অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের কাঁকসা (Kanksa) এলাকায়। যেভাবে দিনের পর দিন জংলি হায়নার (hayna) হানায় উত্তর প্রদেশের (Uttarpradesh) বিভিন্ন গ্রামে মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছিল, সেই রকমই অভিযোগ বুদবুদ এলাকায়। তবে বন দফতরের তৎপরতার মধ্যেই গ্রামবাসীদের হামলায় একটি হেরোলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল।

বুদবুদের (Budbud) দেবশালা গ্রামে সম্প্রতি হেরোলের হানায় জখম হয়েছেন প্রায় ১৫ জন। শুক্রবার সকালে বুদবুদের বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার জঙ্গলের মাঝের জঙ্গলের রাস্তায় কয়েকটি হেরোল বেশ কিছু মানুষের উপর হামলা করে। যার মধ্যে একটি শিশু ছিল। প্রাণ বাঁচিয়ে কোনো মতে সকলে গ্রামে গিয়ে আশ্রয় নেন। বিষয়টি জানাজানি হলে আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের সকলকে পানগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় প্রথমে। পরে তার মধ্যে ১১ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Hospital) ও ১ শিশুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman Medical College and Hospital) স্থানান্তর করা হয়। বন দফতরে খবর গেলে তাঁরা হেরোল বা হায়নাগুলিকে ধরতে তৎপর হয়। যদিও তার মধ্যেই একটি হেরোলকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ বন দফতরের। অন্য একটি হেরোলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Related articles

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...

মানচিত্রে জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ! ক্ষমাপ্রার্থী নেপালের বিমান সংস্থা

নয়া বিতর্কের মুখোমুখি নেপাল! নেপালের বিমান সংস্থা (Nepal Airlines) ‘নেপাল এয়ারলাইনস’ জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) এবার পাকিস্তানের (Pakistan)...