Wednesday, March 11, 2026

জানা গেল আমবাগানে দগ্ধ মহিলার পরিচয়, প্রেমঘটিত কারণে খুন! বাড়ছে ধোঁয়াশা 

Date:

Share post:

মালদহের চাঁচলের (Chanchal, Maldah) আমবাগানে উদ্ধার অগ্নিদগ্ধ মৃতার পরিচয় জানতে পারল পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থলের অদূরের জলাশয় থেকে একটি ব্যাগ মিলেছে তার ভিতরে মহিলার আধার এবং ভোটার কার্ড ছিল। সেখান থেকেই ঠিকানা জোগাড় করে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। জানা গেছে, বছর দশেক আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় তাঁর বিয়ে হয়েছিল। তবে বেশ কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই প্রেমিকই তাহলে খুনি? বাড়ছে সন্দেহ।

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃতার বাপের বাড়ি চাঁচল থানারই দক্ষিণ শহর এলাকায়। ওই মহিলার দুই সন্তান রয়েছে। আমবাগানে তাঁকে পুড়িয়ে মারার ঘটনায় পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে আবু তাহের নামে যে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, তাঁর সঙ্গেই মৃতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অনুমান। তাহলে কি প্রেম ঘটিত কোনও সন্দেহ বা আক্রোশের জেরেই এই নৃশংসতা? অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলার DNA পরীক্ষার পাশাপাশি ফরেন্সিক পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে চাঁচল থানার পুলিশ।

spot_img

Related articles

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...