Thursday, April 23, 2026

ফের মমতার পথ অনুসরণ, পুরোহিত ভাতা ঘোষণা কেজরির

Date:

Share post:

বাংলার উন্নয়নমূলক প্রকল্প গুলি বরাবর গোটা দেশের পছন্দের তালিকায় সেরা। পরিসংখ্যানও সেই প্রমাণ দিয়েছে। উন্নয়নে বাংলাকে প্রথম সারিতে নিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তাই বিজেপি বিরোধী জোটের মুখ হিসাবে দেখতে চেয়েছিলেন আম আদমি পার্টির (AAP) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি যে নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে শীর্ষস্থানে বসিয়ে অনুসরণ করেন তা তাঁর নিজের উন্নয়নমূলক প্রকল্পগুলি থেকেও বারবার প্রমাণিত হয়েছে। দিল্লি নির্বাচনের আগে আরও একবার বাংলার প্রকল্প অনুসরণ করে পুরোহিত, গ্রন্থীদের ভাতার ঘোষণা কেজরিওয়ালের।

মুখে বিজেপি বিরোধী অন্যতম শক্তি হিসেবে নিজেদের নাম তুলে ধরলেও কংগ্রেস (Congress) যে আদতে বিজেপি বিরোধী শক্তি গুলিকে ভাঙার কাজ করে চলেছে তা লোকসভা নির্বাচনে খানিকটা প্রমাণ হয়েছিল। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফের একবার কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আপ। দিল্লির (Delhi) ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নির্বাচনের আগে যখন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তখন জোট ভেস্তে যাওয়ায় দিশাহারা কংগ্রেস আপের সমালোচনা করে চলেছে। যদিও তাতে দমে যায়নি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সমাজের সব স্তরের মানুষ যাতে সরকারি সুবিধার আওতায় আসতে পারে সেই চেষ্টা তিনি করে চলেছেন।

এবার কেজরিওয়ালের ঘোষণা নির্বাচনে জিতে আপ ক্ষমতায় এলে সমস্ত মন্দিরের (temple) পুরোহিত এবং গুরুদ্বারার (Gurdwara) গ্রন্থীদের মাসিক ভাতা দেবে দিল্লির সরকার। টাকার অংক ঘোষণা করে দিয়ে তিনি জানান সাম্মানিক হিসাবে বাসিক ১৮০০০ টাকা পাবেন তারা। যদিও এর মধ্যে মসজিদের ইমাম বা চার্চের পাদ্রীদের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে শিখ ও হিন্দু ভোট একত্রিত করার দিকে যে কেজরির নজর তা তাঁর ঘোষণায় স্পষ্ট।

সোমবারের ঘোষণায় ইতিবাচক দিক দেখছে বাংলা শাসক দল। তৃণমূলকে অনুসরণ করে আপ যে পথে চলেছে তা নিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলে একদিকে রয়েছে সমাজের পরিকাঠামোগত উন্নয়ন। অন্যদিকে পরিবার এবং প্রত্যেক ব্যক্তি যাতে সরকারের সব রকম সহযোগিতা পায়। গোটা বিশ্বে এই নীতি আজ প্রশংসিত। বিজেপির সরকারগুলিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলি কপি করছে। সেখানে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ। তিনিও এই পথ অনুসরণ করছেন এটা খুবই ভালো দিক।

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...