Thursday, May 14, 2026

পঞ্চম টেস্টের আগে বুমরাহ-যশস্বীকে বিশেষ সম্মান ক্রিকেট অস্ট্রেলিয়ার

Date:

Share post:

চলতি বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে বিরাট কোহলি, রোহিত শর্মারা দাপট দেখাতে না পারলেও, দাপট দেখিয়েছেন যশস্বী জসওয়াল। এমনকি বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখান যশপ্রীত বুমরাহ। আর তারই মনে পুরস্কার পেলেন বুমরাহ-যশস্বীরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলের নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় পেসারকে। সেই দলে রয়েছেন যশস্বী। টিম ইন্ডিয়ার হয়ে আর কেউ নেয় এই টিমে।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে যে বর্ষসেরা দল ঘোষণা করে সেখানে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়া থেকে দলে রয়েছেন বুমরাহ-যশস্বী। বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজে বল হাতে দাপট দেখাচ্ছেন বুমরাহ। এছাড়া বছরভর ১৩টি ম্যাচে তুলেছেন ৭১টি উইকেট। গড় ১৪.৯২। সেরা বোলিং ৪৫ রানে ৬ উইকেট। এই বছর ৫বার ৫ উইকেট তুলেছেন বুমরাহ। অপরদিকে পারথ টেস্টের পাশাপাশি মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে দাপট দেখান যশস্বী। এছাড়া, ২০২৪-এ ১৫টি ম্যাচে ১৪৭৮ রান করেছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার। সর্বোচ্চ রান ২১৪। তিনটি সেঞ্চুরি-সহ ১১টি হাফ-সেঞ্চুরি আছে যশস্বীর। সদ্যসমাপ্ত মেলবোর্ন টেস্টের দুটি ইনিংসে ৮২ ও ৮৪ রান করেছেন তিনি। পারথেও ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের তরুণ ক্রিকেটার।

একনজরে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দল-
যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচীন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্দিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জশপ্রীত বুমরাহ (অধিনায়ক), জস হ্যাজেলউড, কেশব মহারাজ।

আরও পড়ুন- যশস্বীকে আউট দেওয়া বাংলাদেশি থার্ড আম্পায়ারকে কটাক্ষ অশ্বিনের

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...