Sunday, May 10, 2026

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল অধিনায়ক অলোক সাহা

Date:

Share post:

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অলোক সাহা। বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। বুধবার ভোর রাতে মারা যান। রেখে গেলেন স্ত্রী ও পুত্রকে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রাক্তন অধিনায়ককে তার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। বুধবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ডিফেন্সে অন্যতম বড় ভরসা ছিলেন তিনি। ফুটবল খেলার পাশাপাশি CESC-তে চাকরি করতেন অলোক সাহা। তবে চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি নার্ভের সমস্যায় ভুগতে শুরু করেন। গত তিন বছর তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণে বড় ভরসা ছিলেন অলোক সাহা। ১৯৮৩ সালে লাল–হলুদ জার্সি গায়ে প্রথম মরসুমে দলকে আইএফএ শিল্ড ও ডিসিএম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তার। ১৯৮৪–র মরসুমে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

১৯৮৫ সালে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল অলোকের। সেই বছরই কলকাতা লিগ, ফেডারেশন কাপ ও দার্জিলিং গোল্ড কাপে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল অলোকের। ১৯৮৬ ও ১৯৮৭–র মরসুমে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় শিল্ড, নাগজি ট্রফি, স্ট্যাফোর্ড টুর্নামেন্ট, কলকাতা লিগ, এয়ারলাইন্স গোল্ড কাপ।ইস্টবেঙ্গলের পাশাপাশি তিনি বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেছেন।১৯৮৭ সালে তিনি লাল-হলুদের অধিনায়ক হয়েছিলেন।

 

 

Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...