Sunday, April 26, 2026

মহাশূন্যে বীজ থেকে ফুটল চারা! বিরাট সাফল্য ইসরো-র

Date:

Share post:

নয়া কীর্তি ইসরোর (ISRO)। মহাকাশে বরবটি চাষে আরো একধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো মহাকাশে বরবটির বীজ অঙ্কুরিত (seed germination) করতে সফল হয়েছে। বিজ্ঞানীদের আশা, শীঘ্রই বীজগুলি থেকেও পাতা বেরোবে। এই পরীক্ষাটি বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে কিভাবে মহাকাশে গাছপালা বেড়ে ওঠে।

ইসরো (ISRO) আগেই জানিয়েছিল, মহাকাশের মতো প্রতিকূল পরিবেশে যদি বীজ থেকে গাছের জন্ম দিতে পারি, অতি সামান্য পরিমাণ জলেই যদি কাজটা হয়, তবে আগামিদিনে মানুষ মরু অঞ্চল কিংবা পৃথিবীর অতি খরাপ্রবণ (draught prone) অঞ্চলেও চাষ করতে পারবে। মহাকাশে নিয়ন্ত্রিত পরিবেশে, খুব সামান্য গ্র্যাভিটেশনে ৮টি বরবটি বীজ থেকে ৮টি চারা তৈরির চেষ্টা চলবে। কমপক্ষে দুটো পাতা যাতে গজায় সেটা দেখা হবে।

ইসরো (ISRO) এক্স হ্যান্ডেলে বরবটির বীজ অঙ্কুরিত হওয়ার কথা জানিয়েছে। লেখা হয়েছে, ‘মহাকাশে (Space) জীবন শুরু! PSLV-C60 POEM-4-এ VSSC-এর CROPS (কমপ্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবিটাল প্ল্যান্ট স্টাডিজ) পরীক্ষা সফলভাবে পরিচালিত হয়েছিল। বরবটির বীজ ৪ দিনে অঙ্কুরিত হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই পাতা বেরিয়ে আসবে।’ বলে রাখা দরকার যে বরবটির বীজগুলি ৩০ ডিসেম্বর স্পেড এক্স মিশনের সঙ্গে পিএসএলভি সি 60 রকেটে পাঠানো হয়েছিল। গবেষণার দায়িত্বে রয়েছে Vikram Sarabhai Space Centre-এর Orbital Plant Studies বিভাগ।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...