Thursday, May 14, 2026

সেন্সর বোর্ডের কাঁচি চলেছিল ‘শোলের’ দৃশ‍্যেও! ৪৯ বছর পর সামনে এল সেই ছবি

Date:

Share post:

দেশের সর্বকালের সেরা হিট ছবির অন্যতম শোলের। অথচ সেন্সর বোর্ডের কাঁচি চলেছিল ‘শোলের’ দৃশ‍্যেও। বেশ কয়েকটি আকর্ষণীয় দৃশ‍্যকে বাদ দিয়ে দিয়েছিল সেন্সর বোর্ড। ৪৯ বছর পর সামনে এল সেরকমই একটি ছেঁটে ফেলা দৃশ‍্য।

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শোলের ‘ডিলিটেড সিনস’, এই ছবির বাদ যাওয়া দৃশ‍্য।
এই ছবিতে ‘গব্বর সিং’-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জায়গা করে নিয়েছিলেন আমজাদ খান। কিন্তু জানেন কি তার অভিনীত‘গব্বর’ নির্মমতায় কাঁচি চালায় সেন্সর বোর্ড।ছবিতে আহমেদ চরিত্রে অভিনয় করেছেন শচীন। ছবিতে দেখা যাচ্ছে, শচীনকে চুল ধরে টেনে তুলছেন গব্বর। চারিদিকে দস্যুদের দেখা যাচ্ছে। ছবিটি থেকে এই দৃশ্যটি কাটা হয়েছে।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবিটি শেয়ার করা হয়েছে। ১৯৭৫ সালে শোলে মুক্তি পাওয়ার পর এই দৃশ‍্য কেটে ফেলা হয়। কারণ এই দৃশ‍্যে ছিল অতিরিক্ত হিংস্রতা এবং গব্বরের নিষ্ঠুরতা। তবে ফের ভাইরাল হাওয়া ছবিই প্রমাণ, ৪৯ বছর পরেও ‘শোলে’র জনপ্রিয়তা আজও কমেনি।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...