Saturday, May 16, 2026

ফের সবুজ ঝড় পূর্ব মেদিনীপুরে! জোড়া সমবায়ে জয় তৃণমূলের

Date:

Share post:

সবুজ ঝড় উঠল পূর্ব মেদিনীপুরে। আবারও জোড়া সমবায়ে বিজেপিকে পর্যুদস্ত করে বিপুল জয় ছিনিয়ে নিল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক সমবায় নির্বাচনে জয়ী হচ্ছে তৃণমূল। সেই তালিকায় সংযুক্ত হল চণ্ডীপুরের সরিপুর ও কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঘাপুর সমবায়।

রবিবার স্থানীয় সরিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবুজ-ঝড়ের পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। এই সমবায় সমিতির মোট আসন ৯টি। তার মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাকি একটি জিতেছে বিজেপি। এই বিপুল জয়ে জেলায় বাড়তি অক্সিজেন পাবে তৃণমূল। সমিতির মোট ভোটার ৫১৮ জন। ভোট পড়ে ৪৯৮টি। এদিন কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঘাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও বিপুল জয় পায় তৃণমূল। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৫৪টি। তৃণমূল ৪৭টি আসন দখল করেছে। বাকি সাতটি আসন পেয়েছে বিরোধীরা। এখানে বাম-রাম জোট করে তৃণমূলের বিপক্ষে হালে পানি পায়নি। সমবায়ের মোট ভোটার সংখ্যা ২৮৬২ জন। মোট ৮৫% ভোট পড়ে। নির্বাচনের ফল প্রকাশ হতেই সবুজ আবিরের মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণকুমার জানা জানান, সাধারণ মানুষ বিজেপি থেকে মুখ সরিয়েছেন। তাই তৃণমূলকে দু’হাত ধরে ভোট দিয়েছেন। আগামী দিনে বিজেপি এই এলাকা থেকে শূন্য হয়ে যাবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অমিয় ভট্টাচার্য জানান, আগেও আমরা কন্টাই কো-অপারেটিভ ও তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কে বিপুল ভোটে জিতেছি। মানুষ সর্বক্ষেত্রেই তৃণমূলকে হাত ভরে ভোট দিচ্ছেন। বিধানসভা ভোটেও বিজেপি খড়কুটোর মতো উড়ে যাবে। নির্বাচনে জয়ের পর সবুজ আবির ও মিষ্টিমুখে মেতে স্থানীয় নেতা-কর্মীরা। চণ্ডীপুর ব্লক তৃণমূল সভাপতি সুনীল প্রধান জানান, মানুষ বারবার বুঝতে পারছেন তৃণমূল ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই মানুষ আমাদের সঙ্গে রয়েছেন।

অন্যদিকে, উত্তরের বালুরঘাটে কাঞ্জিয়ালসি সমবায় সমিতি নির্বাচনে বিজেপি ধুয়ে-মুছে সাফ হয়ে গেল। ছয়টি আসনের ছয়টিতেই জয়ী হয়েছে তৃণমূল। মোট ভোটার ছিলেন প্রায় ৬৭৫ জন। রবিবার ফলাফল প্রকাশের পরই সবুজ আবির উড়িয়ে আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের হারের কারণ খুঁজে বার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

_

_

_

_

_

_

_

_

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...