Thursday, February 12, 2026

আতঙ্ক ছড়াবেন না, নয়া ভাইরাস নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অযথা আতঙ্ক নয় বরং সতর্ক থাকুন। HMP ভাইরাস নিয়ে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, গঙ্গাসাগরে (Gangasagar) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মুখ্যসচিব আগাম সচেতনতার জন্য ইতিমধ্যে বৈঠক করেছেন। “এজন্য আপনাদের কোনওভাবেই আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই। এই নিয়ে এখন কোনও সতর্কতা জারি করা হয়নি।“ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমাদের সরকার সব রকম পরিষেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে। আপনারা দেখেছেন করোনার সময় কীভাবে আমরা কাজ করেছি। এরপর যেমন পরিস্থিতি হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।“

কলকাতায় এক ৬ মাসের শিশুর দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাসের (HMPV) হদিশ মিলেছে বলে খবর। বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি সে। হাসপাতাল সূত্রে খবর, এখন পুরোপুরি সুস্থ সে। শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্যানেল টেস্ট করলে বোঝা যাবে কোন প্রজাতির ভাইরাস রয়েছে তার দেহে।

ইতিমধ্যেই ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। স্বাস্থ্য দফতরের তরফেও আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে। বেঙ্গালুরু এবং আমেদাবাদের আক্রান্ত তিন শিশুকে নিয়েও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শিশুদের দেহে এইচএমপিভি মিললেও সেটি চিনা ভ্যারিয়েন্টের নয়। আক্রান্ত শিশুরাও সম্প্রতি বিদেশে যায়নি। সোমবার সকালেই তিন শিশুর এইচএমপিভি আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাদের মধ্যে দুজন বেঙ্গালুরুর, অন্যজন আমেদাবাদের।

spot_img

Related articles

প্রয়াত সুদক্ষ ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ, শোকাহত ময়দান

প্রয়াত গোপীনাথ ঘোষ(Gopinath Ghosh)।অসামান্য অবদান বাংলার খেলাধুলায়। প্রাক্তন হকি খেলোয়াড় ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন কর্তা গোপীনাথ ঘোষের...

কানপুরের ল্যাম্বরগিনি কাণ্ডে গ্রেফতার বিখ্যাত তামাক সংস্থার কর্ণধারের ছেলে 

যোগীরাজ্যে বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীদের পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল বিখ্যাত তামাক সংস্থার কর্ণধার কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্র...

বাংলায় কথা বলায় মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার শ্রমিকের! অপরাধীদের দ্রুত গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা এবং বাঙালি হওয়ার 'অপরাধে' একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিক খুন। প্রথমে অত্যাচার...

দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, শীত বিদায় প্রায় নিশ্চিত!

বৃহস্পতিবারের সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ উধাও। উত্তরেও...