Thursday, June 4, 2026

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে এক ধাপ এগোল রাজ্য, শীঘ্রই শুরু কাজ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী কর্মসূচি ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্রীয় বঞ্চনার পরেও রাজ্যের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান সফলভাবে বাস্তবায়িত করার জন্য আঁটঘাট বেঁধে কাজ চলছে। আর এই ক্ষেত্রে সফলতার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কর্মসূচি নেওয়া হল মেদিনীপুরে জরুরি বৈঠক করে। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে চাই জমি। শুধুমাত্র সরকারি জমিই যথেষ্ট নয়। ব্যক্তিগত মালিকাধীন জমিও লাগবে এই প্ল্যান রূপায়ণের জন্য। সেই জমি পেতে যাতে কোনওরকম সমস্যা না হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রকল্পের জন্য গঠিত জমি পারচেজ কমিটি। মঙ্গলবার বিকেলে মেদিনীপুরে জমি সংক্রান্ত প্রথম বৈঠকে বসে এই কমিটি। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল জোর করে কারও জমি নেওয়া যাবে না। জমির মালিকদের সঙ্গে আলোচনার পর তাঁর সম্মতি নিয়েই জায়গা অধিগ্রহণ করবে প্রশাসন।

রাজ্যের সেচমন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। জেলা প্রশাসন সূত্রে খবর, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে এই বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে গেলে অনেক জমি চাই। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকারের বিভিন্ন দফতরের নিয়ন্ত্রণে থাকা জমি প্রথমে সেচ দফতরকে হস্তান্তর করা হবে। কারণ সেচ দফতরের তত্ত্বাবধানেই গড়ে উঠবে ঘাটাল মাস্টার প্ল্যান। এরপর যে রায়ত জমি লাগবে সে ক্ষেত্রে জমির মালিকদের সঙ্গে আলোচনা শুরু হবে। বৈঠকের পর জেলাশাসক খুরশিদ আলি কাদেরি বলেন, ঘাটাল এবং তার পার্শ্ববর্তী এলাকাকে বন্যার হাত থেকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যানটি দ্রুত রূপায়িত হোক। তাই সমস্ত ধরনের প্রক্রিয়া চলছে দ্রুততার সঙ্গে। সরকারি জমি রয়েছে। তবে রায়তি জমিও কিনতে হবে। পারচেজ কমিটির বৈঠকে ঠিক হয়েছে, নিয়ম মেনে সব পদক্ষেপ করা হবে। কার্যত এই বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য।

আরও পড়ুন- প্রয়াত কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক প্রীতিশ নন্দী

_

_

_

_

_

_

_

_

_

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...