Tuesday, June 23, 2026

কোমর দোলালেন গুকেশ-বিশ্বনাথন আনন্দ, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

কোমর দোলালেন কিংবদন্তি ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ এবং তরুণ বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন ছুঁয়েছে নেটিজেনদের।

তামিলদের নববর্ষ হিসেবে পালিত হয় পোঙ্গাল। যা শুরু হবে ১৪ জানুয়ারি থেকে, অনুষ্ঠান চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। তবে তার আগেই এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন গুকেশ, বিশ্বনাথন আনন্দ ,রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিদিত গুজরাটি। সকলেই পড়েছিলেন ট্র্যাডিশনাল তামিল পোশাক। এক লাইনে দাঁড়িয়ে গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিদিত গুজরাটিরা। তারপর তাঁদের স্থানীয় ভাষায় গান চালু হলে সেই গানের সঙ্গে নাচ করতে দেখা যায় তাঁদের। এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খুব বেশিক্ষণের ভিডিও না হলেও তা দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। নাচের শেষে হাসিতে গড়াগড়ি খেতে দেখা যায় গুকেশদের।

২০২৪ সাল দাবার জন্য বেশ ভালো কেটেছে ভারতের। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সারা জাগিয়েছেন ডি গুকেশ। এছাড়াও ২০২৪ সালে বুডাপেস্টে ৪৫ তম চেস অলিম্পিয়াডে রেকর্ড গড়ে ভারত। সোনা জেতে ভারতের পুরুষ এবং মহিলা দল। এবারই প্রথমবার চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত।

দাবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন এই দাবাড়ুরা। বিশ্বনাথন আনন্দ পরবর্তী অধ্যায়ে বেশ দাপটের সঙ্গে নিজেদের নাম প্রতিষ্ঠিত করেছেন গুকেশরা।

আরও পড়ুন- জাতীয় দলে ফিরতে মরিয়া শ্রেয়স, নির্বাচকদের দিলেন বিরাট বার্তা

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...