Saturday, March 14, 2026

চলবে মেরামতির কাজ! টানা চারদিন বন্ধ বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

Date:

Share post:

বিবেকানন্দ সেতুতে চলবে গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ। এই জন্য টানা চার দিন ধরে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে শিয়ালদহ-ডানকুনি রেল শাখায় ট্রেন চলাচল।

আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে। তবে শুধু ডানকুনি লোকাল নয়, বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম। তবে কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল?

কলকাতা-পটনা গরিবরথ

তেভাগা এক্সপ্রেস

শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস

ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস

শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস

শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি

কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস

কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস

১৭ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ডানকুনির পরিবর্তে দমদম-নৈহাটি রুট দিয়ে ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হবে। পরিবর্তিত রুটে চলা ট্রেনগুলির মধ্যে রয়েছে:
জম্মু-তাওয়াই এক্সপ্রেস

বিকানের দুরন্ত

অনন্যা এক্সপ্রেস

শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস

পদাতিক এক্সপ্রেস

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

দার্জিলিং মেল

প্রতাপ এক্সপ্রেস

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...