Thursday, May 14, 2026

অস্কারের পর পিছিয়ে গেল গ্র্যামি, দাবানলের বিপর্যয়ে শো বাতিল লোপেজের 

Date:

Share post:

এক সপ্তাহ হতে চললো কিন্তু এখনও নিয়ন্ত্রণে এল না দাবানল। সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই তারকাদের বিলাসবহুল গাড়ি-বাড়ি। নিজেদের ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে তাঁদের। লস অ্যাঞ্জেলস জুড়ে শুধুই হাহাকার (wildfire in los angeles)। সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে হলিউড সুপারস্টাররাও। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করলেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards) পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছিল আগেই। এবার জানা গেল সেই পথেই হাঁটছে গ্র্যামি (Grammy ) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজকরা। আগামী ৩ ফেব্রুয়ারি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকলেও আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। কবে চলতি বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়।

ডলবি থিয়েটারে (Dolby Theatre) ২ মার্চ অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠান রয়েছে। ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল, যা দুদিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। তবে মূল অনুষ্ঠানের দিনও পিছিয়েছে বলে জানা যাচ্ছে। ২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শো-র জনপ্রিয় সঞ্চালক কোনান ও ব্রায়েন। সান্টা মোনিকায় ‘ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস’ (Critics Choice Awards) ১২ জানুয়ারির পরিবর্তে আগামী ২৬ জানুয়ারি হবে বলে এখনও পর্যন্ত খবর রয়েছে। যদিও উদ্যোক্তারা জানিয়েছেন পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কবে আবার স্বমহিমায় ফিরবে হলিউড, তা জানা নেই। এই মুহূর্তে ব্যবসার কথা না ভেবে বিধ্বস্তদের পাশে দাঁড়ানোটাই কর্তব্য হওয়া উচিত বলে মনে করছে আমেরিকার বিনোদন জগত।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...