Thursday, June 4, 2026

দেশের স্বাধীনতা দিবস বদলে দিলেন মোহন ভাগবত! কটাক্ষ কুণালের

Date:

Share post:

ভারত না কি ১৫ অগাস্ট ১৯৪৭ সালে যে স্বাধীনতা পেয়েছিল তা স্ব-অধীনতা ছিল না ভারতীয়দের কাছে। অযোধ্যায় রামমন্দির (Ram Temple) প্রতিষ্ঠা হওয়ার পরই ভারতের প্রকৃত স্বাধীনতা এসেছে। এমনই বিতর্কিত বক্তব্যে ফের আলোচনার লাইম লাইটে আসার চেষ্টায় আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। পাল্টা ভারতের স্বাধীনতায় আরএসএস-এর (RSS) প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

১১ জানুয়ারি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) বার্ষিক তিথি পালন উপলক্ষ্যে ইন্দোরে রামমন্দির ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেন আরএসএস প্রধান। সেখানে তিনি দাবি করেন, ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা (Independence) পেয়েছিল। কিন্তু ভারতের মানুষ স্ব-এর অধীন হয়নি। এটা ছিল শুধুই রাজনৈতিক স্বাধীনতা। লিখিত রূপে সংবিধান তৈরি হলেও স্বাধীনতায় যে স্ব-এর আবশ্যকতা থাকে লিখিত সংবিধান (Constitution of India) থেকে আমরা পাইনি। মন থেকে সেই স্বাধীনতা পেয়েছি রামমন্দির প্রতিষ্ঠার (Ram temple consecration) দিন।

বরাবর ধর্মীয় আবেগে সুড়সুড়ি দেওয়া আরএসএস (RSS) প্রধান রামমন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে ফের একবার ধর্মীয় জিগির তোলার চেষ্টায়। তাঁর দাবি, অনেক শাসকের শোষণে পিষ্ট ভারতীয়দের বাস্তব স্বাধীনতার প্রতিষ্ঠা হয়েছিল রামমন্দির প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ছিল। কিন্তু সেটা প্রতিষ্ঠিত ছিল না।

স্বাভাবিকভাবেই মোহন ভাগবতের এই বক্তব্যকে হাসির ছলে উড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট, এটাই শেষ কথা। আর স্বাধীনতার সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক ছিল না তাদের কথার কোনও গুরুত্ব নেই। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) দাবি করেন, কোনওভাবেই মোহন ভাগবতের অবস্থান সমর্থন যোগ্য নয়। অন্যদিকে রামলালাকে নিয়ে রাজনীতি করছেন মোহন ভাগবত, দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut)।

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...