Saturday, June 13, 2026

ফেডেরারের রেকর্ড উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

Date:

Share post:

টেনিস ইতিহাসের নোভাক জোকোভিচের চেয়ে বেশি গ্র্যান্ড স্লামের একক শিরোপা নেই কারও। ২৪ বারের সেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নেমেই গড়েছেন আরেকটি রেকর্ডও। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারের ৪৩০তম একক ম্যাচটি খেলতে নেমে সার্বিয়ান তারকা কেড়েছেন রজার ফেডেরারের আরেকটি রেকর্ড।রেকর্ডের সেই ম্যাচে রড লেভার অ্যারেনায় পর্তুগালের জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ। গ্র্যান্ড স্লামে ম্যাচের সংখ্যায় ফেডেরারকে পেছনে ফেলার ম্যাচে প্রথম সেটটি সহজে জিতলেও দ্বিতীয় সেটটা দুর্দান্ত খেলে জিতে নেন বাছাইপর্বে পেরিয়ে আসা ফারিয়া। তবে পরের দুই সেটে আর ৩৭ বছর বয়সী জোকোভিচের কাছে পাত্তা পাননি পর্তুগিজ খেলোয়াড়।

নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া জোকোভিচ তৃতীয় রাউন্ডে খেলবেন ২৬তম বাছাই চেক খেলোয়াড় তমাস মাখাচের বিপক্ষে। টানা ১৭তম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার পর জোকোভিচ কথা বলেছেন রেকর্ড নিয়ে। নিজেকে সৌভাগ্যবান হিসেবেই বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড গড়া ১০ বারের চ্যাম্পিয়ন।তিনি বলেন, আমি এই খেলাটিকে ভালোবাসি, আমি ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। গ্র্যান্ড স্লামে খেলে সেটিও তো ২০ বছরের বেশি হয়ে গেল। হারি কিংবা জিতি, আমি কোর্টে হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

জোকোভিচ-আলকারাজের জয়ের দিনে মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাও জয় পেয়েছেন। রড লেভার অ্যারেনায় স্পেনের বোউজাস মোনেইরোকে ৬-৩, ৭৫- গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। তৃতীয় রাউন্ডে উঠেছেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। জাপানি তারকা ১-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছে চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুখোভাকে।

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...