Thursday, May 14, 2026

রেশন-কাণ্ডে গ্রেফতারির ১৫ মাস পরে শর্তসাপেক্ষে জামিন পেলেন জ্যোতিপ্রিয়

Date:

Share post:

রেশন-কাণ্ডে ED-র মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallik)। বুধবার, তাঁকে জামিন দেয় বিশেষ আদালত (Court)। ২০২৩-এর ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারির ১৫ মাস পরে জামিনে মুক্তি পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী। এদিন ২৫ হাজার টাকা করে জোড়া বন্ড ও ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয়কে জামিন দিয়েছে আদালত।
আরও খবর: আউশগ্রামে স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা, পুলিশের জালে স্বামী

রেশনকাণ্ডে তদন্তে নেমে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয়কে (Jyotipriyo Mallik) গ্রেফতার করে ED। গ্রেফতারির পরে প্রথমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা করিয়ে জেলে ফেরেন তিনি। বেশ কয়েক বার জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, প্রাক্তন মন্ত্রীকে জামিন দিলে তিনি তদন্তে প্রভাব খাটাতে পারেন। ফলে বারবার খারিজ হয় জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন।

এর আগে জামিনের শুনানিতে জ্যোতিপ্রিয়কে রেশনকাণ্ডের ‘রিং মাস্টার’ বলে উল্লেখ করে ইডি। তাদের অভিযোগ ছিল, জ্যোতিপ্রিয় ‘দুর্নীতির গঙ্গাসাগর’। তবে, এদিন তারা আর জামিনের বিরোধিতা করেনি। এদিন শর্ত সাপেক্ষে জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করেছে আদালত।

  • সাক্ষীদের প্রভাবিত না করা
  • তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা
  • বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকা
  • পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে
  • আদালতের অনুমতি ছাড়ারাজ্যের বাইরে যাওয়া যাবে না

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...