Monday, May 18, 2026

Not Satisfied, নরপিশাচদের চরমতম সাজা চেয়েছিলাম: সঞ্জয়ের আমৃত্যু কারাবাসে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ- খুনে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজায় সন্তুষ্ট নন। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী বলেন, “ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ স্পষ্ট ক্ষুব্ধ মমতা।
আরও খবর: বিরলের মধ্যে বিরল ঘটনা নয়! আর জি করের ধর্ষণ- খুনে দোষী সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা বিচারকের

জেলা সফরে এখন মালদহে (Maldah) রয়েছেন মুখ্যমন্ত্রী। সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তো তদন্ত ছিল না। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ ক্ষুব্ধ কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি না কীভাবে লড়াই করেছে, কী যুক্তি- সবিস্তারের জানি না“

তদন্ত CBI-এর হাতে চলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা (Mamata Banerjee) বলেন, “আমাদের হাত থেকে ইচ্ছে করে কেড়ে নিয়ে গেল। চেয়েছিলাম এই নরপিশাচদের চরমতম সাজা হোক।“

তাহলে কী তিনি মনে করছেন সিবিআই ঠিক মতো তদন্ত করেনি? এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সেটা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে, ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে জানান মমতা। বলেন, “I am Not Satisfied“

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...