Friday, May 15, 2026

ছত্তিশগড়ে ‘কোটি টাকার’ নেতাসহ মৃত ১৪ মাওবাদী, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

একসঙ্গে ১৪ মাওবাদী নিহ ওড়িশা-ছত্তিশগড় (Odisha-Chhattisgarh border) সীমান্তের গড়িয়াবাদ জেলায়। মৃতদের মধ্যেই রয়েছে জয়রাম ওরফে চালপতি, যে ছিল মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য। কেন্দ্র সরকারের তরফে তার মাথার দাম এক কোটি টাকা রাখা হয়েছিল। সোমবার দিনভর গড়িয়াবাদের জঙ্গল এলাকায় কোবরা (COBRA) বাহিনী, স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) যৌথ অভিযানে মাওবাদী নিধনের পাশাপাশি উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র।

গোপন সূত্রে খবর পেয়ে ওড়িষা-ছত্তিশগড় সীমান্তের গড়িয়াবাদের (Gariabad) জঙ্গলে সোমবার সকাল থেকে অপারেশন চালায় যৌথ বাহিনী। ছত্তিশগড় (Chhattisgarh) ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) সঙ্গে যোগ দেয় সিআরপিএফের কোবরা বাহিনী। সেই সঙ্গে ওড়িশার স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) জওয়ানরাও এই অপারেশন চালায়।

সোমবার প্রাথমিকভাবে দুই মাওবাদী (Maoist) নিহত হয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) তরফে। এরপর দেহ উদ্ধারের কাজ শেষ হলে জানা যায় নিহত হয়েছে ১৪ মাওবাদী। এই অপারেশনে এক জওয়ান সামান্য আহত হয়েছেন।

সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে মাওবাদীদের বিরুদ্ধে এটি সব থেকে বড় অপারেশন বলে মনে করা হচ্ছে, যেখানে ব্যবহার করা হয়েছে কোবরা (COBRA) বাহিনীকেও। গত ১ জানুয়ারি থেকে বিভিন্ন রাজ্যে চলা মাওবাদী বিরোধী অভিযানে এখনো পর্যন্ত নিহত হয়েছে ২৩ মাওবাদী জঙ্গি।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...