Saturday, March 14, 2026

সঞ্জয়ের ফাঁসিই দাবি: যাবজ্জীবনের রায়কে চ্যালেঞ্জ, রাজ্যকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

ঘৃণ্য অপরাধেও আমৃত্যু ফাঁসির সাজা। সোমবারই শিয়ালদহ আদালতে (Sealdah Court) সাজা ঘোষণার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন তিনি এই ঘোষণায় খুশি নন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়ে দেন রাজ্য এই রায়ের বিরোধিতায় হাইকোর্টে যাবে।

সেই মতো মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চায় রাজ্য। রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত অভিযুক্ত সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) সর্বোচ্চ ফাঁসির শাস্তির )capital punishment) আবেদন জানান আর জি কর মামলায়।

শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সোমবার সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসির সাজা শোনানোর সুযোগ থাকলেও আমৃত্যু কারাদণ্ডের (lifetime imprisonment) সাজা শোনান। তাঁর যুক্তি ছিল, চোখের বদলে চোখ নীতিতে না গিয়ে সঞ্জয়ের মতো অপরাধীদেরও শোধরানোর সুযোগ দেওয়া প্রয়োজন। আর এখানেই মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের ঘৃণ্য অপরাধীদের যাবজ্জীবনের মতো সাজা দিলে তারা বেরিয়ে এসে আবার অপরাধ ঘটাতে পারে। সেরকম সম্ভাবনা প্রতিহত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মঙ্গলবার হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আবেদন জানালে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...