Saturday, April 4, 2026

মেদিনীপুর স্যালাইন কাণ্ড: আদালতের দ্বারস্থ চিকিৎসক

Date:

Share post:

রাজ্য সরকার সব রকমভাবে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নত থেকে উন্নততর করার প্রয়াস করে চলেছে। এরপরেও রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে ব্যবহার করে একাধিক চিকিৎসক, জুনিয়র চিকিৎসকের আখের গোছানোর ছবি আর জি কর নিয়ে আন্দোলনের সময় প্রকাশ্যে চলে আসে। এরপর মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Medinipur Medical College) ঘটনায় প্রসূতি মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতি বদনাম করেছে রাজ্য সরকারকে। গাফিলতির জন্য সাসপেন্ড (suspend) হয়েছেন ১৩ চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক। রাজ্য সরকারের সাসপেনশনের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ এক চিকিৎসক।

মেদিনীপুরের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানান, কোনওভাবেই চিকিৎসকদের গাফিলতির দায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর উপর পড়বে না। যারা অন্যায় করেছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। একদিকে স্যালাইন (saline) ও ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে গাফিলতির তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। তদন্তের আগে সাসপেন্ড (suspend) করা হয়েছে কয়েক ধাপে ১৩ চিকিৎসককে। তার মধ্যে অন্যতম অ্যানাস্থেসিস্ট (Anesthesist) পল্লবী বন্দ্যোপাধ্যায়।

সাসপেন্ড (suspend) হওয়ার পরে অ্যানাস্থেসিস্ট (Anesthesist) পল্লবী বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি অস্ত্রোপচারের আগে অ্যানাস্থেসিয়া (anesthasia) করেছিলেন। ফলে এই ঘটনায় তাঁর কাজের অভিঘাত নেই। তাঁর অ্যানাস্থেসিয়ার জন্য রোগীর মৃত্যু হয়নি, এমন দাবি তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন পল্লবী। জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানিতে সায় দেয় হাইকোর্ট। সোমবার সেই মামলার শুনানির সম্ভাবনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...