Friday, May 15, 2026

জমকালো উদ্বোধন! শুরু হল একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

শীতের শহরে শুরু হল একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব। ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। বুধবার নন্দন ১- এ উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, কৌশিক বসাক। এই চলচ্চিত্র উৎসব বিগত বছরের মতো এবারেও বিপুল সাড়া পাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

শিশুসুলভ মনকে বাঁচিয়ে রাখতে এই উৎসবে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এ-বছর শহরের আট প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছোটদের সিনেমা দেখা যাবে। নন্দন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্রতীর্থ ও একতারা মুক্তমঞ্চে চলবে এই উৎসব। সিনেমা দেখার পাশাপাশি ক্যুইজ কম্পিটিশন, প্রদর্শনীও আয়োজিত হচ্ছে।ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিশুমনের ভাল লাগার কথা মাথায় রেখে তাদের জন্য এই উৎসব শুরু করেন।

আরও পড়ুন- বাঘাযতীন-কাণ্ডে শোকজ ২ ইঞ্জিনিয়ারকে! বিল্ডিং রুলসে বদলের প্রস্তাব পুরসভার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...