Saturday, March 14, 2026

বড়সড় আইনি বিপাকে রামগোপাল ভার্মা, জামিন অযোগ্য ধারায় কারাবাস পরিচালকের!

Date:

Share post:

নতুন বছরের প্রথম মাসেই বড় সমস্যার মুখে পড়লেন বলিউডের বিতর্কিত পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)। চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় জেল এবং জরিমানার সাজা পেলেন পরিচালক। আগামী তিন মাসের মধ্যে মামলাকারীকে ক্ষতিপূরণ দিতে না পারলে রামগোপালের শাস্তির মেয়াদ আরও তিন মাস বেড়ে যাবে বলেই জানিয়েছেন বিচারক।

টিনসেল টাউনের বিতর্কিত পরিচালকদের মধ্যে প্রথম সারিতেই নাম আসে রামগোপালের। সিনে ক্যারিয়ার প্রায় অস্তাচলে। কিন্তু কখনও নায়িকাদের সঙ্গে অভদ্র আচরণ, কখনও আবার বেফাঁস মন্তব্যের জেরে তিনি সর্বদাই শিরোনামে। চেক বাউন্স মামলার সূত্রপাত যদিও হয়েছিল ২০১৮ সালে। ভার্মা এবং শ্রী নামে এক কোম্পানির আর্থিক বিরোধ থেকেই সংশ্লিষ্ট মামলা শুরু হয়। পরিচালকের দেওয়ার চেক বাউন্স করায় ওই কোম্পানি মামলা করে। কিন্তু একাধিকবার আইনি নোটিস পেলেও শুনানিতে বারবার অনুপস্থিত থেকেছেন রামগোপাল। এবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে পরিচালককে জামিন অযোগ্য ধারায় ৩ মাসের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি, ক্ষতিপূরণ হিসেবে ওই সংস্থাকে ৩ লক্ষ ৭২ হাজার টাকাও দিতে হবে রামগোপাল ভার্মাকে। এই নিয়ে এখনও পর্যন্ত পরিচালকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...